বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ণ

হার্টে ব্লক রয়েছে তামিমের, পরানো হয়েছে রিং

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। জানা গেছে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না।

হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। পরীক্ষায় তামিমের হার্টে দুইটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে।তামিমের হার্টে রিং পরানো হয়েছে বলে জানা গেছে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল। তাই কাছেই যে হাসপাতাল, ফজিলাতুন্নেসা, সেখানে নিয়ে যাওয়া হয়। কিছু পরীক্ষানিরীক্ষা হয়, হার্টের ইসিজি করানো হয়।

তখন একটু হালকা সমস্যা দেখা যাচ্ছিল। অনেক সময় দেখা যায়, প্রাথমিকভাবে তেমন বোঝা যায় না।ঘণ্টাখানেক পরে রক্ত পরীক্ষায় বোঝা যায়। তবে ওর প্রথম রক্ত পরীক্ষায় একটু সমস্যা বোঝা যাচ্ছিল। তামিম নিজেই বলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাবে।

ওর অস্বস্তি লাগছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে ও যখন বিকেএসপিতে যাচ্ছিল, আবার ব্যথা শুরু হয়। তাই দ্বিতীয়বার ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দেখা যায় একটা গুরুতর হার্ট অ্যাটাকের মতো হয়েছে। এটাই জানা গেছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/24/sports/newsid-5236/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৮-১০-২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ণ