জামালপুরের বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
রোববার (২৩ মার্চ) ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমান ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদকে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন এবং তাকে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।
ক্রেষ্ট ও সনদ প্রদানকালে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর খন্দকার শাকের আহমেদ জানান, বকশীগঞ্জ উপজেলার মানুষের সার্বিক সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমি যতদিন বকশীগঞ্জ থানায় কর্মরত থাকবো ততদিন মানুষের জান মাল নিরাপত্তা নিশ্চিত করা সহ সেবা করে যাবো।
তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোষ্ট করেছেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/03/23/bangladesh/newsid-5227/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৫-২০২৬, ১১:০৫ অপরাহ্ণ