বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ণ

অবশেষে প্রকাশিত জবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল

লেখক: জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ডি ইউনিট( সামাজিক বিজ্ঞান অনুষদ) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ, রবিবার (২৩মার্চ) ভর্তি কমিটির আহব্বায়ক অধ্যাপক সানজিদা ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ডি ইউনিটের মোট আসন সংখ্যা ৫৯০টি। এর মধ্যে প্রথম শিফ্টে ২৯৪ আসনের মধ্যে মানবিক বিভাগে ১৯২ জন, বিজ্ঞানে ৬৯ এবং ব্যবসায় শিক্ষায় ৩৩ জন ভর্তির জন্য মনোনীত হোন এবং দ্বিতীয় শিফ্টে ২৯৬ আসনের বিপরীতে বিজ্ঞানে ৭১ জন, মানবিকে ১৯৩ এবং ব্যবসায় ৩২ জন্য যোগ্যতা আর্জন করেন।

এতে আরও বলা হয় , প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবাসাইটে লগইন করে স্ব স্ব ফলাফল দেখতে পাবে। এবং উত্তির্ন শিক্ষার্থীদের আগামী ০৮,০৪,২০২৫ থেকে ১৬,০৪,২০২৫ এর মধ্যে বিষয় পছন্দ দিতে পারবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/23/education/newsid-5208/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ