বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ণ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

লেখক: স্টাফ রিপোর্টার | ঢাকা

 

 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে  মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।

চার দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। প্রাথমিকভাবে ভূমিকম্পে দেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/07/national/newsid-504/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৩-০৭-২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ