বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বিতরণ

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদন কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মুগ বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি প্রণোদনার শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র,
কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আকতার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার গানিউল, মোঃ রাকিব, মোঃ ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ কৃষকবৃন্দ প্রমূখ।

উদ্বোধন শেষে গ্রীষ্মকালীন মুহ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১১৫ কৃষক প্রত্যেকে ১বিঘা করে জমির জন্য বারিমুগ-৬ বীজ ৫কেজি, ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ৫কেজি করে দেওয়া হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/20/bangladesh/newsid-4967/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ণ