পুলিশ রেঞ্জ ডিআইজি’র কার্যালয় মাসিক অপরাধ পর্যালোচনা সভাঅনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন ০৮ জেলার ফেব্রুয়ারী,২০২৫ এর অপরাধ পরিসংখ্যান তুলে ধরা সহ রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুর রেঞ্জাধীন সকল জেলা সমূহের প্রতি নিরাপত্তামূলক দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত আলোচনায় আরো উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার সহ রেঞ্জাধীন ০৮ জেলা সমূহ হতে আগত পুলিশ সুপারগণ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/03/19/bangladesh/newsid-4950/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ণ