বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০২:৫১ অপরাহ্ণ

সুনামগঞ্জের দোয়ারায় বজ্রপাতে যুবকের মৃত্যু

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (১৮ মার্চ) মঙ্গলবার ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

জানা যায়, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সাইদুল ইসলাম (২৩) সেহেরি খেয়ে বাড়ির উঠানের নলকূপে হাত ধুতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/18/bangladesh/sylhet/newsid-4878/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২০-০৮-২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ