বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ণ

কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন

লেখক: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের বিতর্ক সংগঠন ‘মার্কেটিং ডিবেটিং ক্লাব’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন উক্ত বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ আবিদুর রহমান ও তানভীর সালাম অর্ণব।

মঙ্গলবার (১৮ মার্চ) মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠন মডারেটর অধ্যাপক ড. মেহের নিগার এবং বিভাগের ছাত্র উপদেষ্টা ও সংগঠন সহ-মডারেটর আফজাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এ সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. হান্নান (প্রশাসন), সৈয়দা রাইসা তাসনীম (বিতর্ক), যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম (প্রশাসন), হিমন ভূঁইয়া (বিতর্ক), অর্থ সম্পাদক ফাহিম হোসেন, দপ্তর সম্পাদক সাদিয়া নওশীন ঐশী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহমিদ তাজওয়ার, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক আবদুল্লাহ আল মামুন, অনুষ্ঠান সম্পাদক মোঃ তৌহিদুর রহমান সাকিব এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবির রহমান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, আকিব জামান, শেখ মুহাম্মাদ নাইম ও ফাতেমা দিয়া। সংগঠনের সমন্বয়ক হিসেবে আছেন সালমা আক্তার।

নবগঠিত কমিটির সভাপতি আবিদুর রহমান বলেন ‘বিভাগের ডিবেটিং ক্লাবের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বিতর্ক কেবল যুক্তি উপস্থাপনের ক্ষেত্রেই নয়, বরং মার্কেটিংয়ের জগতে দক্ষ কমিউনিকেশন, সমস্যা সমাধান ও কৌশলগত বিশ্লেষণের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য হবে বিভাগে দক্ষ বিতার্কিক তৈরি করা, যারা ভবিষ্যতে শুধু বিতর্কের মঞ্চেই নয়, বরং মার্কেটিংয়ের জগতে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে।

সাধারণ সম্পাদক তানভীর সালাম অর্ণব বলেন, ‘বিতর্ক শুধু যুক্তির লড়াই নয়, এটি চিন্তার মুক্তি ও নেতৃত্বের বিকাশের পথ। ‘মার্কেটিং ডিবেটিং ক্লাব’ শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বাড়াতে ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে মত প্রকাশের সুযোগ দিতে কাজ করবে। বিতর্কচর্চার মাধ্যমে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সঠিক নেতৃত্বগুণ বিকাশে এগিয়ে থাকবে, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/18/education/newsid-4822/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৬-২০২৬, ১২:১৭ অপরাহ্ণ