বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ

নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি আবুল কালাম, সম্পাদক শামছুল

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

নাটোর জেলা সাংবাদিক সমিতি (নাজেসাস), ঢাকার ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভিতে কর্মরত আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম কামরুল।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন (সময় টিভি), কোষাধ্যক্ষ ইমদাদ হক (চ্যানেল ২৪), প্রচার সম্পাদক কামাল হোসেন (আর টিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য সুজন নাজির (দি নিউজ), রেজাউল করিম শামীম (কালবেলা) ও রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি)।

একইসঙ্গে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আতিকুর রহমান চৌধুরী, মো. আব্দুর রশিদ ও মো. তসলিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
এর আগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাজেসাসের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী। এ ছাড়া সাবেক সহসভাপতি এমদাদুল হক (যুগান্তর) ও সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/18/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/newsid-4779/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৬-২০২৬, ০২:০৯ অপরাহ্ণ