বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ণ

প্রাক্তনের শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা!

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে বেশ সামলে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে নিজের বিয়ের পোশাকটি রূপান্তরিত করেন সামান্থা। এমনকী বাগদানের সময় নাগার দেওয়া আংটিটিকে লকেট হিসাবে ব্যবহার করছেন তিনি।

এবার প্রাক্তন স্বামীর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন সামান্থা।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তার হাতের ট্যাটুটির দেখা মেলেনি।

একসময় নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে থাকাকালীন এই ট্যাটু করিয়েছিলেন সামান্থা। অবশ্যই নাগার হাতের ট্যাটুর সঙ্গে মিলিয়ে নিজের হাতে ট্যাটুটি আঁকিয়েছিলেন অভিনেত্রী।

দু’জনের সম্পর্ক শেষ হওয়ার পরও সামান্থার হাতে সেই ট্যাটু ছিল। যা নিয়ে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হন অভিনেত্রী।তবে সম্প্রতি প্রকাশিত ছবিতে সামান্থার হাতে সেই ট্যাটু দেখা যায়নি। ফলে নেটিজেনদের অনুমান, অভিনেত্রী অবশেষে নাগার ট্যাটুর অনুকরণে বানানো ট্যাটুটি মুছে ফেলেছেন।

যদিও এখনও পর্যন্ত ওই একই ট্যাটু নাগার হাতে রয়েছে। কিন্তু প্রাক্তনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে আরও একধাপ এগিয়ে গেলেন সামান্থা। তার এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন অনুরাগীরা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/17/entertainment/newsid-4714/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৫-২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ