বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ০২:২০ অপরাহ্ণ

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য: নুরুজ্জামান লিটন

লেখক: দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকওয়ার গুণাবলী অর্জন অপরিহার্য। তাকওয়া মানব চরিত্রের শ্রেষ্ঠ সম্পদ। ইহকালীন জীবনে শান্তি ও পরকালীন জীবনে মুক্তির মূল ভিত্তি হচ্ছে তাকওয়ার গুণাবলি অর্জন। তাই রমজান মাসে তাকওয়া অর্জনে সচেষ্ট হওয়া প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য।

রোববার(১৬ মার্চ) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজালখল‌সি উচ্চ বিদ্যালয় মাঠে কিসমত গন‌কৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

এ সময় নুরুজ্জামান লিটন দারিদ্র্য বিমোচনে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নাই। এ ব্যাপারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কিসমত গন‌কৈড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ‌্যাপক জা‌বের আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আ‌জি‌জের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম ও ইসলামী ছাত্রশি‌বির রাজশাহী পূর্ব জেলার সেক্রেটারি আব্দুর রব।

ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, কর্মপ‌রিষদ সদস‌্য অধ্যাপক আমজাদ হো‌সেন, দুর্গাপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর নুর আলম, রাজশাহী মহানগর জামায়াত নেতা র‌ফিকুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন সে‌ক্রেটারী রেজাউল ক‌রিম, ঝালুকা ইউনিয়ন সে‌ক্রেটারী প্রভাষক র‌ফিকুল ইসলাম, মাওলানা আব্দুল কা‌দের সরকার, ইয়াছিন আলী মেম্বার, অধ্যাপক আইয়ুব আলী, মাওলানা আঃ জব্বার, জুবায়ের আল মাহমুদ ও আকরাম আলী প্রমূখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/16/bangladesh/rajshahi/newsid-4679/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৩:০৭ অপরাহ্ণ