বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ণ

দুর্গাপুরে ইট ভাটায় ৩০ হাজার টাকা জরিমানা

লেখক: দুর্গাপুর(রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাব ভ্রম্যমান আদালত পরিচালনা করেছে। এসময় ইটভাটার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার(১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার শালঘড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর পরিদর্শক নিল রতন সরকার।

এসময় শালঘড়িয়া এলাকার নাফিজ ব্রিক নামক ইটভাটায় পরিবেশ অধিদপ্তরে সঠিকনিয়ম না মানায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করেন।

এদিন দুপুরে দুর্গাপুর সিংগাহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ে ৩ ব্যবসায়ীকে ১১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/16/bangladesh/rajshahi/newsid-4675/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ