বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ণ

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ত্যাগ করেছেন। রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে তাঁর চার দিনের সফর শেষ করে ঢাকা ত্যাগ করেছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান প্রধান উপদেষ্টার পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।

ঢাকা ছাড়ার আগে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

সফরকালে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ‘রমজান সংহতি’ ইফতার করেন। সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তাঁর সঙ্গে ছিলেন।

গুতেরেস জাতীয় ঐক্য গঠনের জন্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি তরুণ এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনাতেও অংশ নেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/16/national/newsid-4660/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ণ