বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ণ

দূষিত শহরের তালিকায় ঢাকার উন্নতি

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ (রোববার) ১৫তম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১২৮।

বায়ু দূষণের এ তালিকায় ১৭১ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। দ্বিতীয় স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর ১৬২। তৃতীয় স্থানে রয়েছে আজারবাইজানের বাকু, স্কোর ১৬০।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/16/national/newsid-4625/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ