বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৫, ০১:৩৮ অপরাহ্ণ

বাগাতিপাড়া উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল।

এ সময় উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদ্য সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে জায়গা নেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু।

এছাড়া উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/15/bangladesh/newsid-4614/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৪-২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ