র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিএসসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে।
র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিএসসি-৩ সূত্রে জানাযায়, গতকাল (১৩ মার্চ) গভীর রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী রিভলবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিএসসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূরুন নবী জানিয়েছেন, এ বিষয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করা পূর্বক জব্দকৃত আলামত হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।