বাংলাদেশবেলা
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ

লালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

লেখক: লালপুর | (নাটোর ) প্রতিনিধী
নাটোরের লালপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার  (২ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার কেশবপুর গ্রামের আকের মন্ডলের ছেলে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আজিমনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান। জানা গেছে, রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মোমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
Sent

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/02/bangladesh/newsid-448/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ণ