বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ

আত্রাইয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবি’র পণ্য পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ

লেখক: নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়নে পবিত্র রমজান মাসে স্থায়ীভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে নিত্যপণ্য বিক্রি করা হয়।

সরেজমিনে আহসানগঞ্জ ইউনিয়নে গিয়ে দেখা যায়,মেসার্স এ এন্ড এস ট্রেডিং টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে। ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিন গুলোতে টিসিবি পণ্য সরবরাহ করা হবে বলে জানান, ডিলার সুপবিত্র ঘোষ।

এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি,২ কেজি ছোলা, ২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। যার নির্ধারিত মূল্য ৬৬০ টাকা।

এ ব্যাপারে আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো.মুন্জুরুল আলম জানান আমার এলাকার খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি পবিত্র রমজান মাসে অসহায় দিন মজুর মানুষেরা।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি।আমি চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমার সাধ্যমতো চেষ্টা করতে যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি যেটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/11/bangladesh/newsid-4314/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৫-২০২৬, ১১:০৫ অপরাহ্ণ