বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০১:২৪ অপরাহ্ণ

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে আত্রাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লেখক: আত্রাই(নওগাঁ)প্রতিনিধি

চলমান ঘটনায় দেশে বর্তমানে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ ছাত্র সমাজের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার

(১১ মার্চ) সকাল ১১টায় উপজেলা মেইন গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ছাত্র সমাজের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ছাত্র প্রতিনিধি মো.তারেক আহমেদ সম্রাট। তিনি বলেন,”নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমাদের সমাজ থেকে এই অপরাধ নির্মূল করতে সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।”

এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে নারী নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো.দেওয়ান মেহেদী,মো.সাহেদ সারওয়ার,মো.সোহাগ, ইশরাক জাহান জয় প্রমুখ।এই আয়োজনের মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/11/bangladesh/newsid-4310/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-১০-২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ণ