বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০১:১৮ অপরাহ্ণ

১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

লেখক: জবি প্রতিনিধি

“স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর” উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।

এ ছাড়া আগামী ২৬ মার্চ ( মঙ্গলবার) হতে ৩ এপ্রিল ( বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

এ ছাড়া ২১-২২ মার্চ শুক্র ও শনিবার এবং ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসাবে মোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা—বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/11/education/newsid-4306/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৫-২০২৬, ০৭:২২ পূর্বাহ্ণ