রাজশাহীতে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুিষ্ঠিত হয়। এ সময় নগরীর ১১৫ জন অসহায়ের প্রত্যেককে জাকাত ফান্ড থেকে ৫ হাজার টাকার করে চেক প্রদান করা হয়। পরে ইফতার মাহফিল অনষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক মো. আব্দুর রাজ্জাক এবং অর্থ, হিসাব ও জাকাত বিভাগের পরিচালক আব্দুল হামিদ খান। প্রধান আলোচকের বক্তব্য উপস্থাপন করেন সরকারি জাকাত বোর্ডের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/03/10/bangladesh/newsid-4247/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ১০:০১ অপরাহ্ণ