বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৫, ০৪:১৪ অপরাহ্ণ

ভেড়ামারায় বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো রিপন আলী (৩৫) নামের একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন। রবিবার (৯ মার্চ) এই অভিযান চালানো হয়।

তার বাবার নাম মৃত ইয়ামুদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনায় জড়িত নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, এক গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভেড়ামারা থানার পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনকে কারাদণ্ড প্রদান করেন।

ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বলেন, সরকারি নদী ও জমি থেকে যারা অবৈধভাবে বালি, মাটি উত্তোলন করবে তাদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/09/bangladesh/newsid-4143/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৯-০৫-২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ণ