র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ শত ২৮ বোতল ভারতীয় মদের চালান জব্দসহ ২জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ফুলকারগাও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মোঃ আব্দুল করিম (২৮), একই গ্রামের আরাফাত আলীর ছেলে মো. রাব্বানি ওরফে জালামিন (২৮)।
র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ সূত্রে জানাযায়, (৫ই মার্চ) বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়নের বালিউরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ শত ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করে ২ জনকে গ্রেপ্তার করে।
৬ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূরুন নবী জানিয়েছেন, জব্দকৃত মদসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।