বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ

গোপালগঞ্জ জেলার সন্তান শিহ্মা উপদেষ্টা হলেন সি আর আবরার

লেখক: গোপালগঞ্জ প্রতিনিধি

শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

শপথ নিয়েই (বুধবার ৫ মার্চ) বেলা ১২টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনিএরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

এর আগে, বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

কর্মজীবন
আবরার ১৯৭৯ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। আন্তর্জাতিক সম্পর্কের খ্যাতিমান এই অধ্যাপক শরণার্থী ও অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা সমন্বয়ক।

পুরো নাম চৌধুরী রফিকুল আবরার, যিনি সি আর আবরার নামেও পরিচিত, শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট তৎকালীন ফরিদপুর জেলায়, বর্তমান গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন এর চৌধুরী বাড়ি, তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মা সোফিয়া সুলতানা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/06/bangladesh/newsid-4001/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ণ