বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

৫৪৯৩ চিকিৎসক নেবে সরকার

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

রাজধানীসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে পিএসসির মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/04/national/newsid-3871/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৬-০৯-২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ণ