বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৫, ০১:০০ অপরাহ্ণ

দুর্গাপুরে পুকুর খনন বন্ধে জোরালো ভূমিকা ইউএনওর

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন রোধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন । পরিবেশ ও কৃষি জমি রক্ষায় তিনি একাধিক অভিযান লপরিচালনা করে বেশ কয়েকটি অবৈধ খনন কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খননের প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাদের অভিযোগের ভিত্তিতে ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং অবৈধ খননকারীদের বিরুদ্ধে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেন।

ইউএনও সাবরিনা শারমিন বলেন, ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন সম্পূর্ণ বেআইনি। এটি শুধু কৃষি ব্যবস্থার ক্ষতি করে না, বরং ভূগর্ভস্থ পানির স্তরেও নেতিবাচক প্রভাব ফেলে। আমরা এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করবো।

এদিকে, প্রশাসনের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা মনে করেন, প্রশাসনের কঠোর পদক্ষেপে জমি রক্ষা পাবে এবং কৃষি উৎপাদন ব্যাহত হবে না।

অবৈধভাবে পুকুর খনন রোধ ও বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রি চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষক ও কৃষির সুরক্ষা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/03/bangladesh/newsid-3805/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ণ