বাংলাদেশবেলা
প্রকাশিত: ০১ মার্চ, ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৩

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনিলা খাতুন সাথী (১৬) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে।

এ ঘটনায় নিহত সাথীর স্বামী মো. আসিফ আলী ( ১৮), শ্বশুর মো. সাইদুর রহমান (৪৫) ও শ্বাশুড়ি মোসা. তাকলেমা বেগম (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২ মাস আগে চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা এলাকার সাথীর সাথে শিবগঞ্জে ছোট মহেশপুর গ্রামের আসিফের বিয়ে হয়। পারিবারিক কলহের জের ধরে সাথীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে পারিবারিক কলহের জের সাথীকে হত্যা করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে সাথী শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহত সাথীর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/01/bangladesh/newsid-3620/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০৩:২২ পূর্বাহ্ণ