বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০৫ অপরাহ্ণ

ভেড়ামারায় জাতীয় শহীদ সেনা দিবসে আলোচনা সভা

লেখক:  ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০০৯ সালের ২৫ শে ফেব্রুয়ারি পিলখানার মর্মান্তিক হত্যাকাণ্ডের ১৫ বছর পেরিয়ে গেলেও, এবারই প্রথম সরকারের উদ্যোগে প্রশাসনিকভাবে শহীদ সেনা দিবস পালিত হচ্ছে। নিহত শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নির্দেশে শহীদ সেনাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মাগরিব নামাজের পর ইসলামী ফাউন্ডেশন বিশেষ দোয়ার আয়োজন করে।
আলোচনা সভায় নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া পিলখানার মর্মান্তিক হত্যাকান্ডের দুর্বিষহ স্মৃতিচারণ করেন। প্রতিটি শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এই প্রথম রাষ্ট্রীয় উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে  দিবসটি পালন করায় সরকারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইনসহ উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/26/bangladesh/newsid-3376/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১০:০২ অপরাহ্ণ