বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৪ অপরাহ্ণ

ঈশ্বরদীতে ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ ভাংচুর

লেখক: পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য তৈরা করা মঞ্চ রাতের অন্ধকারে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সোয়া ১১টায় উপজেলার দাশুড়িয়া বাজারস্থ মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ ভাঙ্গার এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণের বিষয়ে পক্ষপাততুষ্ট এবং অসামজস্য থাকার কারনে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করতে কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।

বিদ্যালয়ের নৈশ প্রহরী মিরাজুল ইসলাম জানান, ঘটনার দিন রাত সোয়া ১১ ঘটিকায় ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল বিদ্যালয় মাঠে আসে এবং অতর্কিত ভাবে তারা সদ্য তৈরী করা ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চটি ভেঙ্গে চলে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, রাতে নৈশ প্রহরির মারফতে বিদ্যালয়ের মাঠে তৈরি করা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চটি ভাঙ্গার খবর জানতে পেরে বিদ্যালয়ে আসি।

বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঞ্চটি ভাঙ্গার কারনে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ঘোষনা করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/24/bangladesh/newsid-3289/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৮-০৮-২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ণ