জ্ঞান লাভের উপায় বা মাধ্যম হল দুটি। একটি হল বই পড়া, অন্যটি শিক্ষা সফর। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। শিক্ষা সফরের উদ্দেশ্য হল বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করা বাইরের পরিবেশ থেকে বাস্তর জ্ঞান অর্জন করা স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ে বয় বিষয়েই পাঠদান করা হয়ে থাকে।
সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মনোমুগ্ধকর পরিবেশে এবিসি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করেছে। রবিবার সকাল ৮টায় হাটকানপাড়া বাজার (স্কুল প্রাঙ্গণ) থেকে শিক্ষা সফরের একটি বাস নাটোর জেলার গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশে রওনা দিয়েছে।
নাটোর ‘গ্রিন ভ্যালি পার্কে’ প্রবেশের পর ইচ্ছেমতো ঘুরাঘুরি ও রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। সেখোনেই যেন সবটুকু আনন্দ খুঁজে পেয়েছে তারা। শিক্ষার্থীরা বাড়ি ফিরতে অনিচ্ছুক থাকলেও বিকেল ৪ ঘটিকায় বিদায়ের ঘন্টা বেজে গেলে সকলে একত্রিত হয়ে গ্রুপ ফটোসেশনে অংশ নেয়।
পরিশেষে বিকেল ৫ টায় রওনা করা হয় বাড়ির উদ্দেশ্যে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় একশত লোকের এমন একটি শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে প্রশংসায় ভাসছেন এবিসি কিন্ডারগার্টেনের পরিচালক ও প্রধান শিক্ষক ইসমত আরা রুমা।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/24/bangladesh/newsid-3272/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৫-২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ