বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ

পদ্মার চরে পলিথিনে জড়ানো লাশের পরিচয় মিলেছে

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

রাজশাহী নগরের পদ্মারপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরের লালন শাহ মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় লাশটি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, রাত ৯টা পর্যন্ত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছিল পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট রয়েছে। চোখে চশমা আছে। তার মুখ পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। এর ওপরে স্কচটেপ প্যাঁচানো আছে।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে আসা লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দেন। সেখান থেকে বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ যায়।’

নিহত যুবকের পরিচয় মো আবুল বাশার মিন্টু বিনোদপুর মির্জাপুর মতিহার থানা মো কছিম উদ্দিন এর ছেলে। বিনোদপুর মির্জাপুর বাজারে ইলেকট্রিকের ব্যবসা আছে জানিয়ে ওসি বলেন, ‘শরীরের কোথাও আঘাত দেখা যাচ্ছে না। তবে আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে এবং ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/21/bangladesh/newsid-3109/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১০:০২ অপরাহ্ণ