বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুভর্তি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাবিবুল ইসলাম (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উত্তর ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ধুমপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে গরুভর্তি একটি ভটভটি দাইপুখুরিয়া থেকে কানসাট বাজার আসছিল। এ সময় উত্তর ফতেপুর এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাবিবুল ইসলাম। আহত হন দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/21/bangladesh/newsid-3106/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ