বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪, ০১:৩২ অপরাহ্ণ

মেঘনায় জাহাজে ৫ জনের মরদেহ উদ্ধার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক
চাঁদপুরের মেঘনা নদীতে হরিণা ফেরিঘাট মাঝির বাজার এলাকায় এমভি আল-বাখেরা নামে একটি জাহাজ থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে লাশগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল জাহাজটি। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।

চাঁদপুর কোস্টগার্ড‌ কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক বলেছেন, হাইমচর উপজেলার মেঘনার ইশানবালা এলাকায় মালবাহী কার্গো এমভি আল-বাখেরা থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ৫ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরো ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2024/12/23/national/newsid-299/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ১০:১৯ অপরাহ্ণ