বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ

জানা গেল বিসিএস প্রিলির সময়

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে আয়োজন করা হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত না হলেও এই সময়সীমার মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেসরকারি একটি গণমাধ্যমে এ পরিকল্পনার কথা জানান পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

পিএসসি চেয়ারম্যান বলেন, ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হওয়ার পর পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হবে। আমাদের পরিকল্পনা হলো জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হবে জানিয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেম আরও বলেন, নির্ধারিত অর্থাৎ আগামী ২৭ ফেব্রুয়ারি ৪৭তম বিসিএসের আবেদনের সময় শেষ হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/20/national/newsid-2954/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৪-২০২৬, ০২:৩৫ অপরাহ্ণ