নাটোরের বাগাতিপাড়ায় অমর ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ৫ দিনব্যাপী ৩২তম একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে এই বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের প্রফেসর ড. আব্দুস সাত্তার।
স্থানীয় আমরা ক’জন স্পোর্টিং ক্লাব এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।
বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মিনহাজুর রহমান মনির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি খাদেমুল ইসলাম প্রমুখ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/19/bangladesh/newsid-2944/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ