বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১০ অপরাহ্ণ

শিশু বরণ উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণীল আয়োজন

লেখক: খাগড়াছড়ি প্রতিনিধি

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়িতে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণির শিশু বরণ উৎসবের নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীর ‘স্বাগতম, স্বাগতম, বিদ্যালয়ে স্বাগতম’ স্লোগানে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের স্বাগতম জানান শিক্ষকবৃন্দরা।

পরে তাদের ফুল, চকলেট ও পেন্সিল দিয়ে বরণ করে নেয়া হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক দিলুআরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কণিকা খীসা ও অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক রেডামা চৌধুরী।

অত্র বিদ্যালয়ের শিক্ষার মান, সকল ব্যবস্থাপনা এবং শিশু বরণ উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে নিজের শিশু সন্তানকে অত্র বিদ্যালয়ে ভর্তি করান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোমানা আক্তার।
নৃত্য, গান ও অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নগদ অর্থ এবং উপহার সামগ্রী দিয়ে পুরুষকৃত করেন প্রধান অতিথি।

পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ শিশু বরণ উৎসবের সমাপ্তি ঘটে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/19/bangladesh/newsid-2921/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৬-২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ