বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ

নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসি ওএসডি

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

২০১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এই কর্মকর্তারা ২০১৮ সালের নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  একই কারণে ১২ জন কর্মকর্তা আগে ওএসডি হয়েছেন।

ওএসডি হওয়া কর্মকর্তারা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/19/national/newsid-2917/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৩-০৬-২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ