বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৪ অপরাহ্ণ

শহীদ সাজিদ স্মরণে জবিতে ছাত্র অধিকার পরিষদের ক্রিকেট টুর্নামেন্ট

লেখক: জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার উদ্যোগে ‘শহীদ সাজিদ স্থাতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজ এর মাঠে এ খেলা উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ৩২ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আয়োজিত শহীদ সাজিদ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ দু’টি, প্রথমত- জুলাই বিপ্লবে আমাদের একমাত্র শহীদ সাজিদকে স্বরণ করা। দ্বিতীয়ত- খেলার মাধ্যমে ভাতৃত্ব তৈরি করা। রাজনীতি হোক সাধারণের জন্য ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেটা প্রকাশ করা। আমরা চাই এই রকম মানুষ বান্ধব রাজনীতি প্রতিটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ুক।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি একে এম রাকিব বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আমরা চাই নতুন প্রজন্ম ছাত্র রাজনীতিকে ইতিবাচকভাবে গ্রহন করুক এবং সক্রিয়ভাবে দেশ গড়ার গর্বিত অংশীদার হোক।

অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ ছাত্র বিষয়ক সম্পাদক রিদওয়ান উল্লাহ খান, গণ অধিকার পরিষদ তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ জবি শাখার জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামসুল আরেফিন ইসলামী ছাত্র শিবির জবি শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম আরিফ, জবি ইসলামী ছাত্র আন্দোলন এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান, জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন, জবি প্রেসক্লাবের সভাপতি সুবর্ন আসসাইফ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/16/education/newsid-2579/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৪-০৫-২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ণ