বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৮ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা মেলা শুরু

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ এ মেলার আয়োজনে করে।

মেলা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো: রেজাউল করিম বিপিএম সেবা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার প্রমুখ। মেলায় ৭০ জনের মতো নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/16/bangladesh/newsid-2576/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৩-০৬-২০২৬, ১০:১০ অপরাহ্ণ