বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১১ অপরাহ্ণ

মারা গেলেন কারগারের কয়েদি

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে রুবেল চন্দ্র পাল (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কয়েদি রুবেলকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. জুলহাস বলেন, আজ বিকেলের দিকে কয়েদি রুবেল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। কয়েদি রুবেলের বাবার নাম দিলীপ চন্দ্র পাল। তার কয়েদি নং ৮০৪৯/এ।

তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কতৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/16/national/newsid-2564/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ