বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪১ অপরাহ্ণ

অপারেশন ডেভিল হান্ট

সুনামগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা গ্রেপ্তার

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা পুলিশের যৌথ অভিযানে যুবলীগ, ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, দীপু রঞ্জন দাস (৪৪) শাল্লা উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা যুলীগের সদস্য, শহীদ মিয়া (৪০), বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী (গণপাড়া) গ্রামের বাসিন্দা, ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অনিক রঞ্জন দেব (৩০), শান্তিগঞ্জ উপজেলার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল মতিন (৪৫), জগন্নাথপুর উপজেলার ইকড়ছই গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভা যুবলীগের সাবেক সদস্য, বকুল চন্দ্র দাস (৩৫), সুনামগঞ্জ সদর উপজেলার সারদাবাজ গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা যুবলীগের সহসম্পাদক, মো. তোফাজ্জল হোসেন (২৫), তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি, মো: সউদ মিয়া (৪৬), ছাতক উপজেলার জটিগ্রামের বাসিন্দা ও দুলার বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়াও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অব্যাহত থাকবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/14/bangladesh/newsid-2408/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ