বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ণ

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৮

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা ও নগর থেকে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নগর থেকে ৪০ জন ও জেলা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গাজীপুর নগরের সদর থানার পুলিশ ৯ জনকে, বাসনে ৭ জন, কোনাবাড়িতে ৪ জন, গাছায় ৫ জন, পুবাইলে ৩, কাশিমপুরে ১, টঙ্গী পূর্বে ৩, টঙ্গী পশ্চিমে ৪ জনকে আটক করা হয়। এ ছাড়া পুলিশের বিশেষ শাখা (ডিবি) ৪ জন ও জেলা পুলিশ ৫টি থানায় ৮ জনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৪০ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে। নতুন আরও ৮ জনকে আটক করা হয়েছে।
গত শুক্রবার রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভের মুখে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করে ক্ষমা চান মহানগর পুলিশ কমিশনার। প্রত্যাহার করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/12/bangladesh/newsid-2260/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ণ