রাজশাহীতে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় নারী বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।
এতে সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপুর মা মোছা. আছিয়া বেগম। মঙ্গলবার দুপুরে তার হাতে এসব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান।
এ সময় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন।
মোছা. আছিয়া বেগমসহ ৮ জেলার মোট ৩৯ জন অদম্য নারীর হাতে এসব পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের মধ্যে ৫ জনকে বাছাই করে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/02/11/bangladesh/newsid-2214/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-১০-২০২৬, ১২:০৪ অপরাহ্ণ