বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

লেখক: মো. রাজু আহমেদ | দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা তবে এতে ব্যাংক কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে দুর্গাপুর পৌর সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখা ভবনে এ ঘটনা ঘটে থানা পুলিশ সুত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশ করে বাইরের গ্রিলের গেটে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে তবে এ ঘটনায় কার্যালয়ের কোনো মালামাল পুড়ে যায়নি।
ঘটনার সময় ব্যাংক কার্যালয়ের ভেতরে একজন নাইট গার্ড ও একজন অফিস সহায়ক রাতের দায়িত্বে ছিলেন তাঁরা রাত আড়াইটা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন পরে ঘুমিয়ে পড়ার সুযোগে ভোররাত ৪টার দিকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে, প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে সন্দেহ করা হচ্ছে। এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ি শাখা ব্যবস্থাপক আয়শা সিদ্দিকা বলেন, রাতে এ ধরনের ঘটনা ঘটেছে কি না, তা তিনি নিশ্চিত নন। তবে ব্যাংকের দরজার সামনে কে বা কারা তেলজাতীয় তরল পদার্থ ঢেলে রেখে গেছে। নৈশপ্রহরীরা ভোররাতে ঘুমিয়ে পড়েছিলেন, ফলে তারাও আগুনের বিষয়টি দেখতে পাননি সকালে থানা-পুলিশ এসে ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখার কার্যালয়ের গ্রিলের গেটে কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/11/19/bangladesh/newsid-19320/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ