বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ

নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা

লেখক: আনিসুর রহমান | স্টাফ রিপোর্টার
নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রানীনগর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির একটি কারখানা ধ্বংস করা হয়েছে। এ সময় কারখানায় থাকা ৩২০ কেজি চিনি, চুন, রং ও হাইড্রোজ মিশ্রিত গুড়সদৃশ পদার্থ এবং ২ দশমিক ৫ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মোঃ সেলিম আলীর মালিকানাধীন কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি ফর্দুব আলীর ছেলে।
অভিযান চলাকালে কারখানাটিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে গুড়সদৃশ পদার্থ তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে এসব ক্ষতিকর উপকরণ ও তৈরি করা পদার্থ ধ্বংস করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ও জেলা  স্যানেটারি ইন্সপেক্টর মোছাঃতাজকেরাতন নেসা জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/11/19/bangladesh/newsid-19316/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ১২:৫০ অপরাহ্ণ