বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ

গণ-অভ্যুত্থানে সহিংসতার ছবি-ভিডিও আপলোডের আহ্বান পুলিশের

লেখক: বাংলাদেশ বেলা ডেস্ক

জুলাই-আগস্ট গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের ডিজিটাল প্রমাণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আন্দোলনের সময় মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে আপলোডের আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ধারণ করা যে কোনো প্রাসঙ্গিক স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা যাবে।

একটি মোবাইল নম্বর ব্যবহার করে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে ছবি বা ভিডিও আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের আগে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, যা নিশ্চিত করার পরই আপলোড সম্পন্ন হবে। আপলোড করা ফাইলগুলো আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/02/09/national/newsid-1928/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ