বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

দুর্গাপুরে জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

লেখক: মো. রাজু আহমেদ | দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর জয়নগর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৬ নভেম্বর) জয়নগর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অধিবেশন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।
দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ মাহমুদের সভাপতিত্বে অধিবেশনে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার আমিন বিপুল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন কনক।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম প্রমুখ এছাড়াও উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অধিবেশনে বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, সাংগঠনিক কার্যক্রমে অবদান রেখেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নেতৃত্বে আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে সম্ভাব্য নেতাদের নাম প্রস্তাবনা নেওয়া হয়।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/11/16/bangladesh/newsid-19268/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ০১:১৩ অপরাহ্ণ