বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ

লালপুরে শিশু-কিশোর ও নারীর অধিকার সুরক্ষায় সচেতনতামূলক সভা

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার সুরক্ষা এবং উন্নয়নে জনসচেতনতা বাড়াতে নাটোরের লালপুরে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে নাটোর জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে।

এতে জেলা তথ্য কর্মকর্তা আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু।

বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান, ভূমি উপসহকারী কর্মকর্তা রেশমা আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/11/16/bangladesh/newsid-19258/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ০১:১৩ অপরাহ্ণ