বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ

পৃথিবীর সকল জীবের মঙ্গল কামনায় পুঠিয়ার ঝালমালিয়া মহানামযজ্ঞ

লেখক: নাটোর প্রতিনিধি:

পৃথিবীর সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় রাজশাহীর ঝালমালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ উৎসব।
দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ২৪ পহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান একটি অত্যন্ত পবিত্র এবং মহৎ আধ্যাত্মিক আয়োজন। সনাতন ধর্মে বিশ্বকল্যাণে ও ঈশ্বরের নাম সংকীর্তনে এ ধরনের দীর্ঘমেয়াদী যজ্ঞানুষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে।

বৃহস্পতিবার ( ৩১ জুলাই ২০২৬) রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পালপাড়া শ্রীশ্রী সার্বজনীন কালী মন্দির আঙ্গিনায় সকাল থেকে শুরু হয়ে মহানামযজ্ঞ তিন দিনব্যাপি এ অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ শনিবার (১ আগস্ট) প্রভুর উৎসব উপভোগ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও ভক্তবৃন্দ।
গত বুধবার ২৯ জুলাই ২০২৬ শ্রীশ্রীমদ্ভগবদ গীতা পাঠ অন্তে মঙ্গল ঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় এ মহানামযজ্ঞ উৎসব। অধিবাসে গীতা পাঠ করেন স্ত্রী সুব্রত কুমার মন্ডল ও শ্রী নয়ন সরকার। শুভ অধিবাস ও মহাপ্রভুর ভোগ কীর্তন পরিবেশন করেন স্ত্রীর রতন চক্রবর্তী ও শ্রীমোহন সরকার। আগামীকাল রবিবার ২ আগস্ট শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ মহোৎসব ও প্রসাদ বিতরণ করা হবে। কুঞ্জসেবায় থাকবেন শ্রী মৃদুলচন্দ্র গোস্বামী।
আগামী সোমবার ৩ আগস্ট দধিমঙ্গল ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

২৪ প্রহরব্যাপী এ যজ্ঞানুষ্ঠানে সকল জীবের মঙ্গল কামনায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৬টি গানের দল বিভিন্ন সময়ে হরিনাম পরিবেশন করেন। পালাক্রমে দুই ঘণ্টা করে নামাবৃত্ত পরিবেশন করা হয়।
নাম সুধা পরিবেশনায় আছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শ্রী গোবিন্দ মন্ডল এর পরিচালনায় শ্রীশ্রী শিব মন্দির সম্প্রদায়, পিরোজপুর জেলার শ্রীমতি রমা সমাদ্দার এর পরিচালনায় শ্রীশ্রী ব্রজের মাধুরী সম্প্রদায়, ভোলার শ্রী সহদেব দে এর পরিচালনায় শ্রীশ্রী বিনোদ বিহারী সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রীমতি চৈতি সরকারের পরিচালনায় রাধা কুঞ্জ সম্প্রদায়, নাটোরের শ্রীবিলাশ কুমার এর পরিচালনায় শ্রী শ্রী বাঁকে বিহারী সম্প্রদায় ও স্বাগতিক দল শ্রী খোকন ভাদুরী ও নিখিল পাল এর পরিচালনায় শ্রী শ্রী দুর্গা সম্প্রদায়।

যজ্ঞে আসা স্থানীয় পরেশ চন্দ্র সরকার ও সুভাষ চন্দ্র সরকার জানান, বহু বছর ধরে আমাদের এলাকায় এই অনুষ্ঠান হয়ে আসছে। জগতের সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় আমরা এখানে সমবেত হই। আজ সকাল পর্যন্ত আমরা ২৪ প্রহরের এই যজ্ঞ শুনেছি। শ্রীমতি রমা শীল বলেন, সকল ধর্মের মানুষের আগমনে এ অনুষ্ঠানটি এখন সার্বজনীন রূপ নিয়েছে।

ঝালমালিয়া পালপাড়া শ্রী শ্রী সার্বজনীন কালী মন্দিরের আয়োজকমন্ডলীর সভাপতি শ্রী রনি সরকার জানান, গ্রামবাসীর সম্মিলিত অর্থায়নে জগতের মঙ্গলকামনার্থে প্রতিবছর এই নামযজ্ঞের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা পরিবেশনা করেন। পৃথিবী ও দেশের এই কঠিন সময়ে শান্তি ও সমৃদ্ধি কামনাই যজ্ঞের উদ্দেশ্য।

সাধারণ সম্পাদক শ্রী নয়ন সরকার জানান, অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয়রা সহয়তা করেছেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।

কালী মন্দিরের কোষাধাক্ষ স্ত্রী অসিত কুমার পাল বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই নামযজ্ঞে অংশ নিতে আসে। প্রায় অর্ধশত বছর ধরে এই মন্দিরে নামযজ্ঞ বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আমরা স্থানীয়রা অনুষ্ঠানে আগতদের সার্বিক সহযোগিতা করে থাকি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/08/06/bangladesh/newsid-18990/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৮-২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ণ