বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ

গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

লেখক: মো. আবদুস সালাম তালুকদার | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাফ সিরাপ ( ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে ১৬ বিজিবির রোকনপুর বিওপির  সদস্যরা গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের চিকনির হাট এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেন, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চিকনির হাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশা জাতীয় ৩০ হাজার ৭০০পিস  ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল স্কাফ সিরাপ এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার  এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত আছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2026/06/21/bangladesh/newsid-18945/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০১:০৬ পূর্বাহ্ণ